তাজা খবরথানার সংবাদরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সোনারগাঁয়ে ফরেষ্ট চেক পোষ্টে অবৈধ চোরাই কাঠসহ গাড়ি আটক

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কালে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ চোরাই আকাশমনি রদ্দা কাঠসহ ট্রাক আটক করেছে।

বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকা থেকে আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ উদ্ধার করা হয়।জানা গেছে, অবৈধ গাছের গাড়িটি

ত্রিপল দিয়ে ডেকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।  এসময় অবৈধ কাঠ পাওয়া যায় কাঠের পক্ষে বৈধ কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার হেলপার দৌড়ে পালিয়ে যায়।

সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা  আবু তাহের জানান সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র নাই বিধায় গাড়িসহ অবৈধ কাঠ আটক করা হয় । পরবর্তীতে গাড়ী নাম্বার ঢাকা মেট্রো ড ১৪-৭১৩৫ সোনারগাঁও অফিস হেফাজতে নিয়ে আসা হয় এবং  মামলা প্রক্রিয়াধীন আছে।

Related Articles

Back to top button