তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কুতুবপুর বায়তুল আমান জা‌মে মস‌জিদের কা‌জের শুভ উ‌দ্বোধন করেন আলহাজ্ব ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগ‌ঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর বায়তুল আমান জা‌মে মস‌জিদের কা‌জের শুভ উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৮ অ‌ক্টোবর) বাদ আছর নামা‌জের পর কুতুবপুর লা‌কীবাজার এলাকায় এ মস‌জি‌দের কা‌জের উ‌দ্বোধন ক‌রেন ফতুল্লা থানা যুবলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।

প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তি‌নি ব‌লেন, মস‌জিদ হ‌চ্ছে আল্লাহর ঘর। সক‌লের এবাদত ব‌ন্দিগী করা উ‌চিত। কারন সৃ‌ষ্টির শ্রেষ্টজীব সৃষ্টির এক‌টি কারন হ‌চ্ছে মহান আল্লার ইবাদত করা। তা‌তেই তি‌নি খু‌শি হন। এরপর কা‌জের উ‌দ্বোধ‌নের মোনাজাত প‌রিচালনা ক‌রেন কুতুবপুর বায়তুল আমান জা‌মে মস‌জিদের ইমাম ও খ‌তিব আতাউর রহমান।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, কুতুবপুর বায়তুল আমান জা‌মে মস‌জিদের সভাপ‌তি আহসানউল্লা মেম্বার, সাধারণ সম্পাদক আ‌নোয়ার হো‌সেন আনু, কোষাদক্ষ ইউসুফ বেপারী, কুতুবপুর বায়তুল আমান জা‌মে মস‌জিদের মোয়া‌জ্জেম ইব্রা‌হিম,মীর রিপন, আলমগীর হো‌সেন সোনালী, শওকত গাজী, কাউছার, গাজী ম‌জিবুর রহমান, মোস্তফা বেপারী, ম‌নির হো‌সেন, হান্নান, নয়ন, ফারুক প্রমূখ।

Related Articles

Back to top button