তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ বাস টার্মিনাল, সিএনজি ষ্ট্যান্ড, ট্রাক ষ্ট্যান্ড, বাজার ও সায়রাত মহালের ইজারা সম্পন্ন

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন বাস টার্মিনাল, সিএনজি ষ্ট্যান্ড, ট্রাক ষ্ট্যান্ড, বাজার, সায়রাত মহাল ২০২৫-২৬ এর ইজারা সম্পন্ন হয়েছে।
গত রবিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ষ্ঠ তলায় প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা সহ সকল দরপত্রে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এ ইজারা সম্পন্ন হয়।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ২০২৫/২০২৬ অর্থবছরের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৫ লক্ষ ১০ হাজার টাকায় ইজারা পান মাজহারুল ইসলাম জোসেফ, পঞ্চবটি ট্রাক স্ট্যান্ড সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ লক্ষ ৫১ হাজার টাকায় ইজারা পান মনির হোসেন খান, মেট্টোহল সংলগ্ন বাস স্ট্যান্ড সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ লক্ষ ১১ হাজার টাকায় ইজারা পান আরিফ খান, রাস্তার ক্ষতিপূরণ (মন্ডলপাড়া ও থানা পুকুর পাড়) ১ লক্ষ ৫২ হাজার ৩৭৩ টাকায় ইজারা পান মাজহারুল ইসলাম জোসেফ, ১নং রেল গেইট সিএনজি স্ট্যান্ড সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ লক্ষ ৬১ হাজার ১০০ টাকায় ইজারা পান নুরুল ইসলাম, জিমখানা সিএনজি স্ট্যান্ড সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ লক্ষ ২১ হাজার ৬৩৬ টাকায় ইজারা পান ফতেহ মোঃ রেজা রিপন, ২নং রেল গেইট গণশৌচাগার সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ লক্ষ ৫৬ হাজার ৮৫৩ টাকায় ইজারা পান জাকির হোসেন সেন্টু, চাষাড়া শহীদ মিনার সংলগ্ন ও ধর্মতলা গণশৌচাগার সর্বোচ্চ দরদাতা হিসেবে যথাক্রমে ৪ লক্ষ ৫৬ হাজার ও ৩ লক্ষ ৪৪ হাজার টাকায় ইজারা পান মোঃ শাহাবুদ্দিন এবং দ্বিগু বাবুর বাজার সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ কোটি ৮২ লক্ষ টাকায় ইজারা পান মোঃ জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজীজ, সচিব নূর কুতুবুল আলম, নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী, সহকারী প্রকৌশলী নাজমুল ও প্রধান প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Back to top button