তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা প্রশাসক এর উদ্যোগে ভবঘোরে গরিব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ মাসদাইল কেন্দ্রীয় মসজিদ কবরস্থান এলাকায় ঘুরে ঘুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলার মানবিক জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া শ্রমজিবী ভবঘুরে দুস্থ পথচারী ও হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতারীর জন্য খাবার বিতরণ করেন।

২৬ রমজান (২৭ মার্চ) বৃহস্পতিবার বিকেলে মাসদাইল কেন্দ্রীয় মসজিদ কবরস্থান এলাকায় ইফতারির জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়।

মানবিক ডিসি জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের যোগদানের পর থেকেই একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। নারায়ণগঞ্জের যোগদানের পর নারায়ণগঞ্জ জেলা বাসীকে আপন করে নিয়েছেন। তাদের দুঃখ দুর্দশা অসহায়ত্ব দেখে ঠিক থাকতে পারেন না তাই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তদ্রুপ আজ নারায়ণগঞ্জ মাসদাইর পৌর কবরস্থান সংলগ্ন এলাকায় ছুটে যান গরিব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে। তার হাত থেকে খাবার পেয়ে উপস্থিত সকলে আনন্দিত। এবং প্রাণ ভরে জেলা প্রশাসকের জন্য দোয়া করেন।

উক্ত সময় আর উপস্থিত ছিলেন এনডিসি মোহাম্মদ তামসীদ ইরাম খান জেলা প্রশাসনের অন্যান্য কর্মচারী বৃন্দ।

Related Articles

Back to top button