জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে ভিজিএফ’র চাল বিতরণ

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী’র কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদে আসন্ন ইদুল ফিতর উপলক্ষে দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) দিনব্যাপী ২১৪৫ জন দুস্থ মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা করেন ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন। এসময় খাদ্যতদারকি কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোতালেব সহ সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।