তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও সশ্রম কারাদণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম :
নগরীতে এক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে গ্রেফতার ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষকে।
রবিবার (১১ জুন) দুপুর ১টায় চাষাড়াস্থ গ্রীণ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা এন.এস.আই কর্মকর্তারা। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের ৬নং কক্ষে চর্ম ও যৌন রোগ বিষয়ক ডাক্তার মোঃ সাইদুল ইসলামক সাইদকে চিকিৎসা দেয়ার সময় হাতেনাতে আটক করা হয়। তার ডাক্তার হওয়ার বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তিনি প্রাকটিস করার কথা স্বীকার করেন।
পরবর্তীতে দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভুয়া এমবিবিএস প্রমাণিত হওয়া তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের পক্ষে ডাক্তার একেএম মেহেদী হাসান ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

Related Articles

Back to top button