তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রয়াত আলহাজ্ব আলীনূর সাহেবের স্মৃতিচারণে,স্বরণসভা ও দোয়া

খবর নারায়ণগঞ্জ. কম : প্রয়াত আলহাজ্ব আলীনূর সাহেবের স্মৃতিচারণ, স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় কিল্লারপুল শাহী মসজিদ প্রাঙ্গণে সেমাজ সেবক প্রয়াত আলীনূরের স্মৃতিচারণ ও দোয়ার আয়োজন করেন ১১নাম্বার ওয়ার্ড সচেতন নাগরিক সমাজ।

স্বরণসভায় বক্তারা বলেন, ‎আজকে এই অনুষ্ঠানে যারা আসছেন এবং যারা আসতে পারেন নাই তারা সকলেই আমাদের ‘মাসুদুজামান’ স্যারের পরিবারের। মরহুম আলহাজ্ব আলীনূর এক জন ভালো মনের ব্যক্তি ছিলেন তারিই যোগ্য সন্তান।

প্রয়াত আলীনূর সাহেবের স্বপ্ন ছিলো আমাদের এলাকার মানুষদের নিয় এগিয়ে যাওয়ার। সেই স্বপ্ন নিয়ে আমাদের এমডি স্যার কাজ করছে, যদি কোনো ভুল ত্রুটি থাকে মুরব্বিরা পরামর্শ দিবেন তা সংশোধন করে এগিয়ে যেতে চাই। ‎আমাদের এমডি স্যার সমাজের সকলের ছায়ার মত হয়ে ছিলেন। আমারা তাকে নিয়ে বহুদুর এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জিএম (ডেভেলপমেন্ট) মডেল গ্রুপের মনির হোসেন সরদার। স্বরণসভার সভাপতিত্ব করেন. ১১ নাম্বার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল।

বদরুল হকের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, ১১ নং ওয়ার্ড যুবদলের  সাবেক সাধারণ সম্পাদক ঈসহাক উদ্দিন। সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু। ১১ নাম্বার ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। জেলা বিএনপির সদস্য শাজেদা খাতুন মিতা, সাবেক সভাপতি জেলা মহিলা দল নুরুন্নাহার, জেলা মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার। মহানগর কৃষক দলের সদস্য লিপি খন্দকার সহ প্রমুখ।স্মরণসভা শেষে এলাকাবাসীর মাঝে ইফতার সমগ্রী প্রদান করা হয়।

Related Articles

Back to top button