তাজা খবরধর্ম ও শিক্ষাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আজ পবিত্র শবে বরাত

খবর নারায়ণগঞ্জ.কম: আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।
হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে-বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
শবে বরাত উপলক্ষে নারায়ণগঞ্জের প্রতিটি মসজিদে আলোক সজ্জা করা হয়েছে।
