তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
কুতুবপুর ইউনিয়ন যুবদল সভাপতির বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

ফতুল্লা প্রতিনিধি
কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের বিরুদ্ধে এলাকায় নেট ব্যবসা দখল ও নেটের লাইনের তার কেটে দিয়ে তিন দিন যাবত পুরো রসুলপুর এলাকার নেট বন্ধ রাখায় ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মধ্য রসুলপুর এলাকা বাসীর স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
৪রা ফেব্রুয়ারি বিকেল তিনটায় মধ্য রসুলপুর এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ভুক্তভোগী এলাকাবাসী বক্তব্যে বলেন, ৫ ই আগষ্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকেই মধ্য রসুলপুর সহ পুরো রসুলপুর এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক, সন্ত্রাসী সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের বাহিনী।
তাছাড়া এলাকায় চুরি ছিনতাই এমনকি ড্রেনের মেইন হোল পর্যন্ত চুরি করে নিয়ে গেছেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের লোকজনেরা। এক কথায় পুরো রসুলপুর এলাকায় চুরিসহ চোরদের নিয়ন্ত্রণ করছেন মাসুম আহমেদ রাজ।
গত ২ ফেব্রুয়ারি রসুলপুরে একটি নেট ব্যবসার দখল এবং নেটের তার সহ পুরো এলাকার নেট বন্ধ করে দেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ ও তার বাহিনীর, মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছেন মাসুম আহমেদ রাজের বিরুদ্ধে। এরপর থেকে প্রায় দুইদিন ধরে পুরো রসুলপুর এলাকায় নেট কালেকশন বন্ধ হয়ে রয়েছেন আর এতে করে সাধারণ মানুষ মাসুমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর দাবি নেট ব্যবসায়ীর সাথে দ্বন্দ্ব থাকতে পারে এই জন্য পুরা এলাকার নেট বন্ধ করে দিয়ে মাসুম সেই ফ্যাসিস্ট দের দোসরের মতো পরিচয় দিয়েছেন, ৫ ই আগস্ট এর আগে আওয়ামী লীগ যেভাবে নেট বন্ধ করে মানুষকে সত্য জানতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, এভাবে মাসুম ও পুরো রসুলপুরের নেট বন্ধ করে দিয়ে তার আধিপত্য বিস্তার করেছেন।
কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের বিরুদ্ধে রসুলপুর এলাকায় গাড়ি ঢুকতে চাঁদা নেওয়ার অভিযোগ, দখলবাজি সহ নেট ব্যবসার দখল সহ না না অপকর্মের অভিযোগ রয়েছে। তাই এলাকাবাসী দাবি জানিয়েছেন আগে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি হয়েছে এখন আবার বিএনপির নাম ভাঙ্গিয়ে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ নানা অপকর্ম করে বেড়াচ্ছে অচিরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও নারায়ণগঞ্জ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
