তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আল্লাহ প্রদত্ত মেধা ও যোগ্যতা মানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে : মুহাম্মদ জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মহান আল্লাহ প্রতিটি মানুষকে যে মেধা যোগ্যতা ও প্রতিভা দিয়েছেন তা দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিয়োজিত করে একটি ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া আবশ্যক।

মঙ্গলবার (১৭ জুন)  সন্ধ্যায় নারয়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র জীবন ছিল শেখার বয়স, যোগ্যতা অর্জনের বয়স, প্রতিভা বিকশিত করার বয়স। ছাত্র জীবনে যা শিখেছি যা কিছু অর্জন করেছি তা মানবতার কল্যাণে, দেশ গড়ার কাজে এবং এ দেশে একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে হবে।

তিনি বলেন, আমাদের ইহকালীন জীবন খুবই সংক্ষিপ্ত, আমাদের সামনে আখিরাতের অনন্ত জীবন। সেই জীবনের শুরুতেই দুনিয়ার জীবনের সব কাজের হিসেব দিতে হবে। আখিরাতের অনন্ত জীবনের কল্যাণ ও মুক্তির জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামতের যথাযথ ব্যবহার ও প্রয়োগ করে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন সাজানোর জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তি ও কল্যাণময় সমাজ ও প্রতিষ্ঠার সংগ্রাম করছে। এই আন্দোলনের প্রতিটি স্তরে যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের যে অভাব আছে সেই অভাব পূরণে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিকে এগিয়ে আসতে হবে।

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, এড. ইসরাফিল হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক ছাত্র নেতা মাওলানা আশরাফুল ইসলাম, অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা আবদুল মজিদ, মাওলানা মজিবুর রহমান মিয়াজী প্রমুখ।

Related Articles

Back to top button