তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষারুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রুপগঞ্জ তারুণ্যের উচ্ছাসের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদর পুরষ্কার বিতরণ

রুপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রুপগঞ্জে তারুণ্যের উচ্ছাস সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফব্রুয়ারী) দুপুর উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলন, কাঞ্চন সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান ভুঁইয়া, সংগঠনের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খাঁন, কালাদী কামিল মাস্টার্স মাদরাসার অধ্যক্ষ মনির হোসেন, কাঞ্চন ভারত চদ্র উচ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, সংগঠনের সদস্য ওসামন গণি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কাঞ্চন পৌরসভার সকল স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষিকা এবং কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম শিক্ষনীয় বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, জীবনে কিছু করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন ঘটাতে পারেনা।
তারুণ্যের উচ্ছাস সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সবাইকে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। রুপগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পাশে থাকবেন বলেও তিনি ঘাষণা দেন। রুপগঞ্জ থেকে মাদক, যৌতুক ও বাল্য বিয়ে নির্মূল করতে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতা চান অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button