খালেদা জিয়া, নুরুল ইসলাম সরদারের সুস্থ্যতা কামনা ও কোকোর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নগরীর চারারগোপ আড়ৎদার মালিক সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম সরদারের সুস্থ্যতা কামনায় এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) বাদ জোহর নগরীর ৩৫ নং সিরাজদৌলা রোড কালির বাজার চাড়ারগোপ সরদার মার্কেটে চাড়ারগোপ আড়ৎদার মালিক সমিতি (রেজি নং- ০০২৮) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান। মিলাদ ও দোয়া উপলক্ষে সকলের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
চাড়ারগোপ আড়ৎদার মালিক সমিতির প্রধান উপদেষ্টা মো: হানিফ সরদার বলেন, আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও চারারগোপ আড়ৎদার মালিক সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম সরদারের সুস্থ্যতা কামনায় করবেন যাতে তারা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে সেই সাথে শহীদ জিয়াউর রহমানের ২য় পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করবেন।
উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, চাড়ারগোপ আড়ৎদার মালিক সমিতির প্রধান উপদেষ্টা মো: হানিফ সরদার, তানজিল সরদার, মনির সরদার, সুজন সরদার, শাহিল সরদার, মোঃ হান্নান হাজী, মোঃ হুমায়ুন কবির ফারুক, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আকবর শেখ, মোঃ দুলাল সরদার, মোঃ শাহাবুদ্দিন প্রধান, মোঃ খোকন ফরাজী, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ কালাম শেখ, মোঃ মতিউর রহমান সহ প্রমূখ।