তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমাদের সম্পদ জনগণকে ধ্বংস হতে দেয়া যাবে না – জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী জেলা প্রশাসককে অভিনন্দন জানান এবং জেলাকে সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। স্বৈরাচারের দোসরদের সাথে কোন ছবি না তোলার ব্যাপারেও আহ্বান জানান। অনেক পত্রিকায় মেকিং নিউজ করে, সেগুলো দেখে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। নারায়ণগঞ্জের সাবেক এমপি সেলিম ওসমান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, আজমেরী ওসমান, অয়ন ওসমান, সাবেক মেয়র আইভী সহ যারা বিভিন্ন মামলার আসামী তাদেরকে কেন গ্রেফতার করছেনা সে বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার জন্য এবং এখনো গডফাদারদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি যোগদান করার পর থেকে কয়েকটি বিষয় নিয়ে সকল মহলের কাছ থেকে জানতে পেরেছি। যেমন – মাদক, কিশোর গ্যাং, অবৈধভাবে ফুটপাত দখল, মাদক দ্রব্য, ভূমিদস্যুতা, অটোরিক্সা সমস্যা সহ অন্যান্য বিষয়। মনে রাখবেন, আমাদের সম্পদ হচ্ছে জনগণ, আর জনগণকে ধ্বংস হতে দেয়া যাবেনা। মাদক দ্রব্যের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। সকলে মিলেমিশে কাজ করলে অনেক দুর যেতে পারবো। এখানে কেউ আসলে পূর্বেই যে নেগেটিভ ভাবনা আসে সেটা দূর করতে চাই। সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে আপনাদের যে আশ্বাস সেটা আমি পেয়েছি। নারায়ণগঞ্জের  মানুষের জন্য সুন্দর একটি নগরী গড়ে তুলতে চাই। অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করা হবে। সুন্দর নারায়ণগঞ্জ গড়ার জন্য আপনাদের সকলের সহযোগীতা আমি কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জামায়াতে ইসলাম জেলার সভাপতি মাইনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন, মহানগর জামায়াত ইসলামের সভাপতি আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button