খেলাধুলাজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মাহফুজুল হোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে আলহাজ খন্দকার মাহফুজুল হোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালুচর মাদরাসা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ খেলায় অংশ গ্রহণ করে রাণীশিমুল একটিভ একাদশ ও ভায়াডাঙ্গা জুনিয়র একাদশ। এতে উভয় দল নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র করে। পরে  রাণীশিমূল একটিভ একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে ভায়াডাঙ্গা জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে ছাগল পুরস্কার দেওয়া হয়। কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করে।

Related Articles

Back to top button