তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মহানগর যুবদলের র্যালিতে সদর থানা যুবদলের শোডাউন
নিজস্ব সংবাদদাতা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র্যালীতে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের নেতাকর্মীরা বিশাল শোডাউন করে মিছিলে অংশগ্রহণ করেছে।
শনিবার (১৬ নভেম্বর ) বিকাল তিনটায় শহরের খানপুর হাসপাতালের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
এসময়, নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহীনের নেতৃত্বে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহমান, গোগনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আল কাওসার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামরুল সহ সস্রাধিক নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিলে অংশগ্রহণ করেন।
