তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
পাগলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফতুল্লা প্রতিনিধ: ফতুল্লার পাগলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. মানিক মিয়া (৩৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কুতুবপুরের শাহীবাজার আমতলা এলাকায় ইমরান হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. মানিক মিয়া (৩৯) মুন্সিগঞ্জ জেলার চর সন্তোশপুর এলাকার মুজাফফর প্রধানের ছেলে। তিনি পরিবারসহ শাহীবাজার আমতলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, মো. মানিক মিয়া নির্মাণাধীন ভবনে কাজ করতেন। এদিন দুপুরে ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

