তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জিমখানা অটো স্ট্যান্ডে চাঁদাবাজির খবর পেয়ে ছুটে গেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

প্রেসবিজ্ঞপ্তি:
রবিবার  ১৮ আগস্ট রাত ৮টায় নারায়ণগঞ্জের জিমখানা অটো স্ট্যান্ডে চাঁদাবাজির খবর পেয়ে মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-এর নেতাকর্মীরা। তখন তারা চালকদের সাথে কথা বলেন।
মাসুম বিল্লাহ বলেন, আমরা একসাথে মিলে বাবুরাইলের চাঁদাবাজ মজিদ মিয়া সহ যেকোন চাঁদাবাজকে আর এহেন কর্মকাণ্ড করতে দেয়া হবে না। আর কেউ চাঁদা চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ। জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির বলেন, আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। কোন পেশীশক্তিকে অন্যায়ভাবে ব্যবহার করতে দেয়া হবে না। আমরা কঠোরহস্তে দমন করব।
উল্লেখ্য যে, গতকাল থেকে বাবুরাইলের মজিদ মিয়া (ক্যাডার) অটো চালকদের কাছে চাঁদা দাবী করে এবং চাঁদার জন্য অটো চালকদের মারধর করে।

Related Articles

Back to top button