গত ১৭ বছরের আন্দোলন যেন ম্লান হয়ে না যায় – ডাঃ মুজিবুর
খবর নারায়ণগঞ্জ.কম :
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যা ও তাদের দোসরদের বিচারের দাবিতে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) বিকেল ৩টায় নগরীর হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এসময় মহানগর বিএনপির সদস্য ডাঃ মুজিবুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ স্বৈরাচারী সরকার যে নির্মম গণহত্যা চালিয়েছে তা খুবই দুঃখজনক। যারা নিহত হয়েছেন আমি দোয়া করি তাদের যেন বেহেশত নসিব হয়। গত ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি তা যেন ম্লান হয়ে না যায়। এ আন্দোলন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমাদের কাজ এখনো শেষ হয়নি, খুব শিঘ্রই তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর সরকার গঠন করবো। যে সরকার দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করবে।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এড. জাকির হোসেন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সরকার হুমায়ুন কবীর, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, বন্দর বিএনপির সাধারণ সম্পাদক শাহেন শাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরিফ মায়া, মহানগরের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, ওলামা দলের হাফেজ মামুন, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন সহ বিভিন্ন থানা ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
