তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দখলদারিত্ব, চাঁদাবাজী, লুটপাট, সাম্প্রদায়িক হামলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রেসবিজ্ঞপ্তি :
শনিবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সম্মুখে ‘সমমনা’র উদ্যোগে দেশব্যাপী দখলদারিত্ব, চাঁদাবাজী, লুটপাট, সাম্প্রদায়িক হামলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘সমমনা’র সভাপতি সালাহউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ‘সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা। বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহŸায়ক সংস্কৃতিজন রফিউর রাব্বি, নাগরিক কমিটির সভাপতি এ কি সিদ্দিক, ‘সমমনা’র উপদেষ্টা এডভোকেট আওলাদ হোসেন, উদীচী’র সভাপতি জাহিদুল হক দিপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, ‘সমমনা’র যুগ্ম সাধারণ সম্পাদক কবি সেলিম ভ‚ইয়া, বাংলাদেশেল কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, মহিলা পরিষদের নেত্রী রীনা আহমেদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকির হোসেন, ‘সমমনা’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক খোকন, সমাজ অনুশীলন কেন্দ্রের কবি রঘু অভিজিৎ রায় প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের বীর শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের রক্তে অর্জিত সাফল্যকে চেতনায় ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ও স্থানীয় প্রশাসন অবিলম্বে দখলদারিত্ব, চাঁদাবাজী, লুটপাট, সাম্প্রদায়িক হামলা বন্ধের কার্যকরী উদ্যোগ নিবেন। বক্তারা নারায়ণগঞ্জের ত্বকী, চঞ্চল, আশিক, ভুলু, মিঠু সহ সেভের মার্ডারের বিচার দ্রুত সম্পন্ন করার আহবান জানান।

Related Articles

Back to top button