তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগ, উন্নয়ন কাজ ব্যাহত

বিশেষ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার কবরস্থানের আট লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আজিজুর রহমান আজিজুরের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড বন্দর মৃধাবাড়ী মৌজায় অবস্থিত কুতুবপুর, বঙ্গশাসন ও হরিপুর এলাকার কবরস্থান এটি। বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের সময় কাঁচপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক ছাত্র হত্যা মামলার আসামী ওবায়দুল মাস্টারের সাথে আজিজুর রহমান যোগসাজশ করে এক কোটি টাকার কবরস্থানের গাছ বিক্রি করে কবরস্থানের ফান্ডে মাত্র আট লক্ষ টাকা জমা করে বাকী টাকা আত্মসাৎ করেন আজিজুর রহমান গং। পরবর্তীতে আজিজুর রহমান ঐ আট লক্ষ টাকাও আত্মসাতের উদ্দেশ্যে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে এলাকাবাসীকে তোয়াক্কা না করে আজিজুর রহমান তার চাচাতো ভাই মোস্তাফিজুর রহমানকে উপদেষ্টা করে নিজে কবরস্থান কমিটির সভাপতি ও তার সহযোগী কাঁচপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ মেম্বারকে সাধারণ সম্পাদক করে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আজিজুর রহমানের আপন খালু ওবায়দুল মাস্টারের সহযোগিতায় কবরস্থান কমিটি ঘোষণা করে।

আজিজুর রহমান সভাপতি হয়ে আট লক্ষ টাকা কবরস্থানের ফান্ড থেকে উত্তোলন করে তার নিজ নাম এবং মোস্তাফিজুর রহমান ও কাঁচপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এর নামসহ উক্ত তিনজনের সাক্ষর ক্ষমতায় এম,টি,ডি,আর করে রাখে।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের কবরস্থান কমিটি বাতিল করে কুতুবপুর, হরিপুর ও বঙ্গশাসন এলাকার প্রতিটি মসজিদে ঘোষণা দিয়ে এলাকার জনগণ গত ০৬/১২/২০২৪ ইং তারিখে সাধারণ সভা আয়োজন করে নতুন কবরস্থান কমিটি ঘোষণা করে। পরবর্তীতে এলাকাবাসীর মতামতের ভিত্তিতে এলাকাবাসী কবরস্থানের উন্নয়নের কাজ শুরু করলে উক্ত টাকা কবরস্থানের উন্নয়নের কাজে ব্যবহারের জন্য কবরস্থান কমিটি সহ এলাকাবাসী মোস্তাফিজুর রহমান, আজিজুর রহমান মোশাররফ হোসেনের শরণাপন্ন হলে মোস্তাফিজুর রহমান ও মোশাররফ হোসেন এলাকার লোকজনের সাথে একমত পোষণ করে আট লক্ষ টাকা উন্নয়ন কাজে দিতে চাইলেও আজিজুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার একাধিকমামলার পলাতক আসামী কাঁচপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক মাষ্টারের সাথে যোগসাজশে ঐ টাকা আত্মসাতের উদ্দেশ্যে ফেরত দিতে টালবাহানা করছে। বিষয়টি নিয়ে এলাকার জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় এলাকাবাসীগণ নতুন কবরস্থান কমিটি সাথে নিয়ে ২৭/০৯/২০২৫ ইং সাধারণ সভা ঘোষণা ডেকে আজিজুর রহমানের নামে কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এবিষয়ে আজিজুর রহমানের সাথে মুঠোফোনে কথা বলতে চাইতে তার ব্যবহারিত 01711663187 তে কল দিতে তা বন্ধ দেখায়। নিউজ লেখা অবদি তার সাথে যোগাযোগ করা যায়নি।

Related Articles

Back to top button