তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদ

সে‌লিম ওসমানের উঠান বৈঠকে টুটুলের নেতৃত্বে বিশাল মি‌ছিল নিয়ে যোগদান ও ফুলেল শুভেচ্ছা

খবর নারায়ণগঞ্জ.কম: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌ন উপলক্ষে ১৮নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এ‌কেএম সে‌লিম ওসমানের ‌নির্বাচনী উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডি‌সেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সি‌টি কর্পো‌রেশনের ১৮ নং ওয়ার্ড শহীদ বাপ্পীচত্তর এলাকায় এ বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়।

এসময় ১৮নং ওয়ার্ড জাতীয় পা‌র্টির নেতা টুটুলের নে‌তৃত্বে সস্রা‌ধিক নেতাকর্মী নিয়ে উঠান বৈঠকে বিশাল মি‌ছিল সহকা‌রে যোগদিলে উঠান বৈঠক‌টি জনসভায় প‌রিনত হয়। লাঙ্গল মার্কার স্লোগানে স্লোগানে মুখ‌রিত হয়ে উঠে রাজপথ ও সভাস্থল। সমাবেশ স্থলে ফুলেল লাঙ্গল দিয়ে সে‌লিম ওসমানকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপ‌স্থিত ছিলেন, সাবেক ১৮ নং ওয়ার্ড ছাত্র সমা‌জের সভাপ‌তি জাহাঙ্গীর আলম জ‌নি, স্বপন মিয়াদি, শাহ আলম, হা‌বিবুল্লাহ, সুজন, ইব্রা‌হিম সহ অন্যান্যরা।

Related Articles

Back to top button