তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যেখানে শামীম ওসমান রয়েছে সেখানে কোন সমস্যা নেই-শাহ নিজাম

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সুগন্ধা এলাকায় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সুগন্ধা মসজিদ এলকায় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার ও অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফেরদৌস আরা অনা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ নিজাম বলেন, আপনারা যে সমস্যার কথা বলছেন বিশ্বাস করেন এই সমস্যা কোন সমস্যাই না কারণ যেখানে ডিএনডির মত প্রজেক্ট হয়, যেখানে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব হয়, যেখানে শেখ রেহেনা মেডিকেল কলেজ প্রস্তাবিত হয়, যেখানে শেখ কামাল আইটি সেন্টার হয়, যেখানে স্কুল কলেজ হয়, যেখানে শামসুজ্জোহা রোড হয়, যেখানে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম হয়েছে, যেখানে পতিতাপল্লী উচ্ছেদ করে সুন্দর করা হয়, সেখানে এই ছোট্ট সমস্যা আমি মনে করি না কোন সমস্যা। সবাই নারায়ণগঞ্জ চার আসনে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জন্য দোয়া করবেন আল্লাহ তা’আলা যেন তাকে হায়াতে তাইয়েবা দান করেন। আগামী দিনেও যাতে তিনি আপনার-আমার ও এলাকার কল্যাণের জন্য কাজ করে যেতে পারে সে দোয়াটুকু করবেন। যেখানে শামীম ওসমান রয়েছে সেখানে কোন সমস্যা নেই। সমস্যা একটু আছে এই যে পানির সমস্যা রাস্তাঘাট সব করে দিল কিন্তু এলাকার মানুষ যুব সমাজরা যদি মাদকের দিকে ঝুঁকে যায় তাহলে এই রাস্তাঘাট পানি সমস্যা সমাধান করে কি লাভ হল। এই মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট করা হলো কাদের জন্য আগামী প্রজন্মের জন্য এই আগামী প্রজন্ম যদি মাদকাসক্ত হয় আগামী প্রজন্ম যদি কিশোরগং হয় তাহলে লাভ কি বলুন। ব্যবস্থা নিতে হবে এই সমাজকে দায়িত্ব নিতে হবে। আপনারা যদি ভাবেন আপনারা কিছু করতে গেলে সমস্যায় পড়বেন তাহলে আপনারা বলুন মাদক বিক্রি করে কারা কারা কিশোর গ্যাংয়ের সাথে জরিত কারা আমাদেরকে বলুন আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমার সুগন্ধার এই এলাকার মানুষ অত্যন্ত সুশিক্ষিত ও ভালো মানুষ। তারা যখন এই এলাকায় জলাবদ্ধতায় ভোগেন তারা বলেছিলেন আমাকে এই খালটি উদ্ধার করে দিতে তখন আমার ৬ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল ও চার পাঁচ ছয় নং ওয়ার্ড মহিলা মেম্বার ফেরদৌস আর অনাকে নিয়ে আমি বারবার মিটিং করেছিলাম এ এলাকাবাসীকে সাথে নিয়ে কিভাবে এখালটি কিভাবে উদ্ধার করা যায় তখন দেখেছিলাম এখানে অবৈধ স্থাপনা রয়েছে উদ্ধার করতে হলে সেটি ভাঙ্গা খুবই জরুরি তখন আমি বলেছিলাম যারা অবৈধ স্থাপনা দখল করে রেখেছেন নিজ দায়িত্বে তা ভাঙ্গে দিবেন এবং আমার কথা সাড়া দিয়ে তারা নিজ দায়িত্বেই সেটি ভাঙ্গে ছিলেন। আমি অতিথি ভাইকে অনুরোধ করে বলবো উন্নয়ন তো অনেক হয়েছে ছোট্ট একটি কাজ আছে এখানে এই খাল খনন করে যে বালুগুলো এখানে কে রাখা হয়েছে সে ভালো গুলো এখানে বিছিয়ে দিয়ে পার্কের মত করে দিলে এই এলাকার মানুষ সুন্দর করে এখানে হাঁটাচলা করতে পারবে এবং সেখানে বসে সময় দিতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মাঈনউদ্দিন আহমেদ, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, রোমা আহমেদ সহ সুগন্ধা এলাকা ও আশপাশের এলাকার মুরুব্বি গন।

Related Articles

Back to top button