তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শামীম ওসমান ভাইয়ের নির্দেশেই ফতুল্লার উন্নয়ন হচ্ছে-চেয়ারম্যান ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম: উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামের স্বপ্ন ফতুল্লা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষে ফতুল্লার ১নং ওয়ার্ডের দাপা ইদ্রাকপুর মোল্লা মার্কেট থেকে মালেক মাদবরের বাড়ি পর্যন্ত ৬২৩ ফিট লম্বা ও ১৩ ফিট প্রস্ত রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বৃস্পতিবার (১১ জুলাই) সকালে ফতুল্লা রেলষ্টিশন এলাকায় এ রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।

উদ্বোধন শেষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আপনাদের প্রিয় নেতা একেএম শামীম ওসমান ভাইয়ের নির্দেশে আজ ফতুল্লাবাসীর উন্নয়ন হচ্ছে। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা তার প্রমান নিচ চোখে দেখতে পারছেন। আজ যে রাস্তাটি হচ্ছে একটু বৃষ্টি এলে এখানে হাঁটু পানি হয়ে যায় অনেক কষ্ট করে এ এলাকার মানুষ। এটি একটি ঘনবসতি এলাকা হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন কেউ যেন জলাবদ্ধতার কারণে কষ্ট না পায়। তাই আমাদের ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে আজ আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হলো। এই সরকারের আমলে আপনারা নিজেই দেখতে পাবেন কত উন্নয় হচ্ছে। আর এ সরকার দলিয় এমপির থাকায় নারায়ণগঞ্জে উন্নয়নের জোয়ার বইছে। আমাকে এই এলাকার মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আজকে এই রাস্তা ঢালাই কাজের উদ্বোধন হলো। ইনশাল্লাহ আরো যে কাজ আছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবগুলো কাজ করে দেব। সকলে মাননীয় এমপি মহোদয় শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইঞ্জিনিয়ার মো:রমজান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মো:হাসমত, ৩নং ওয়ার্ড মেম্বার মো:বাতেন, ৪নং ওয়ার্ড মেম্বার মাঈনুদ্দিন ও ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আখি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

Related Articles

Back to top button