তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কুরবানী ঈদ উপলক্ষে হাট নিয়ে সিন্ডিকেট দুঃখজনক — মুফতি মাসুম বিল্লাহ

প্রেসবিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহান আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানী করবে মুসলিম সমপ্রদায়। কিন্তু পশু সহজলভ্যের জন্য গরুর হাট যথাস্থানে হওয়া জরুরি। কিন্তু নারায়ণগঞ্জ শহরে একটি হাটও বসানো হয় নাই। শহরের মানুষগুলো পশু কেনার জন্য হয়রানির শিকার হতে হবে সেটা খুবই দুঃখজনক।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন।
তিনি আরও বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিয়ে পশুর হাট বসানো যেত। এক্ষেত্রে শহরবাসীর কষ্ট লাঘব হতো।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা-ঘাট বেহাল দশা।  চলাচলে মানুষের খুব অসুবিধা হয়। বাজেটের সম্পূর্ণ অর্থ নির্মাণ কাজে ব্যয় করলে আরো সুন্দর হতো শহরের চেহারা।

Related Articles

Back to top button