জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে গরু মহিষের হাটের শুভ উদ্বোধন

রণবীর সরকার,নশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী পৌর শহরে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার হাটের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শ্রীবরদী সরকারি কলেজ সংলগ্ন উত্তর শ্রীবরদী গরু হাটের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের পুরানো এ হাট নতুন উদ্দ্যোমে পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া নতুন ব্যবস্থাপনায় এই হাটের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সকল ক্রেতা বিক্রেতা ও হাটে গরু, মহিষ, ছাগল ও ভেড়া যারা এনেছিলেন সকলকে পুরস্কার দেওয়া হয়।  হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য সকল ধরনের নিরাপত্তা ও দুরের ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী দিনেই হাটে অনেক গরু এসেছে। উল্লেখ্য শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতি চলতি বছর হাট ইজারা নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মিনাল ও হামিদুর রহমানসহ কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির নেতৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button