ফতুল্লার ৫নং ওয়ার্ডে অটোরিক্সা প্রতিকে ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ. কম: ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন উপলক্ষে ফতুল্লার ৫নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ) বিকালে ফতুল্লার ৫নং ওয়ার্ডে কায়েমপুরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাকির হোসেন, মো: মতি মিয়া,মাসুম নয়ন,মনোয়ার, রাজু, স্বন, নবি সহ এলাকার মুরুব্বি গন।
এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, সবাই আমাকে চেনেন ও জানেন, আমি কেন আপনাদের কাছে ভোট চাইবো,আমার এলাকায় ভোট চাওয়া আমার জন্য লজ্জা জনক। যেহেতু এখানে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। তাই বলবো আমি যদি আপনাদের ভোটো নির্বাচিত হতে পারির আপনাদের সমস্যা সমাধান করবো। আমাকে আপনাদের সেবা করার জন্য আমার নেতা এ কে এম শামীম ওসমান প্রাথী দিয়েছে। আমার মার্কা অটোরিক্সা। তাই আগামী ৯ মার্চ আমাকে সকলে অটোরিক্সা মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করবেন।
