ফতুল্লা ইউনিয়ন পরিসদ উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ. কম: ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ শে ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লার ৬নং ওয়ার্ডে পশ্চিম আল-আমিন বাগ যুবসমাজ, আদর্শ নগর, লালপুরের সর্বস্তরেরর জনগনের আয়োজনে ও আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির মাঈনুদ্দীন মেম্বার তার বক্তব্যে বলেন, আজ আমরা এই উঠান বৈঠকে যার জন্য এখানে বসেছি,সে আমাদের সকলের পরিচিত আলহাজ্ব ফাইজুল ইসলাম। তিনি ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ নিবার্চনে চেয়ারম্যান পদে অটোরিক্সা মার্কায় দাড়িয়েছে।আমার যানা মতে সে একজন ভালো মানুস।করোনার সময় তিনি নিজের কাঁদে খাবার নিয়ে মানুষের ঘরে,ঘরে পৌঁছে দিয়েছে। যার কাছে কোন সমস্যা নিয়ে গেলে তিনি সেটা সমাধান করতে চেষ্টা করেন। আমরা এরকম একজন চেয়ারম্যান চাই যাকে দিয়ে আমাদের এলাকার উন্মন হয়। তাই সকলে ৯ মার্চ আটোরিক্সায় মার্কা ভোট দিয়ে ফাইজুল ইসলামকে জয়যুক্ত করবেন।
বিশেষ আতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমি জানি ফতুল্লায় সবচেয়ে বড় সমস্যা হলো,পানির। আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে আমি সর্ব প্রথম পানি নিস্কাসনের ব্যাবস্থা করবো। আল্লাহ পাক যদি আমাকে দয়া করে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেন, তাহলে আমার নেতা এ,কে,এম শামীম ওসমানকে নিয়ে ফতুল্লা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ করবো।এবং আশা করবো ফতুল্লা ইউনিয়নে কোন সমস্যা থাকবে না।
তাই আগামী ৯মার্চ আমাকে আপনারা সবাই ভোট দিয়ে নির্বাচিত করে, আপনাদের সবার সেবা করার সুযোগ করে দিবেন।
আরো বক্তব্য রাখেন, ফেরদৌস আরা অনা মহিলা মেম্বার ৪,৫,৬,উম্মে তাহেরা আখি মহিলা মেম্বার ১,২,৩ রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের মেনজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, ৬নং ওয়ার্ডের ইউনিয়ন মেম্বার আব্দুল আউয়াল, সাবেক ব্যংকার কলিমুল্লা, আলহাজ্ব আরিফুর রহমান জনি,আদর্শ নগর পাঞ্চায়েত সভাপতি বাবুল, সাধারন সম্পাদক আলমগীর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আ: আল মাসুদ( নয়ন) সহ এলাকার মুরব্বিগন।
