তাজা খবররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শামীম ওসমানকে অভিনন্দন জানালেন পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ
খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনে আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান বিপুল ভোটের ব্যবধানে ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা।
১৯ জানুয়ারি সকালে গুলশানস্থ সরকারি বাসভবনে আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ডাঃ শাহ আলম সোহাগ, মোঃ সাইফউদ্দিন সাহিন, মোঃ আনোয়ার হোসেন আনু, মোঃ আতিকুল ইসলাম খোকন, নুরনাহার, দাতা সদস্য মোঃ রেজাউল করিম, কো-অপ্ট সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন।
