ওরা নির্বাচন বানচাল করতে চায় – এড. খোকন সাহা
খবর নারায়ণগঞ্জ.কম :
মহান বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নাসিম ওসমান সেতু সংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোগনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মূর হোসেন সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মেগা প্রকল্প পরিচালনা করছেন। যাতে করে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু ওরা দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বিনষ্ট করছে। ওরা নির্বাচন বানচাল করতে চায়। এজন্য আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা করছে। ওদের হাতে গবাদী পশুও রক্ষা পায়নি, গান পাউডার দিয়ে তাদের হত্যা করা হয়। বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার মিশনে নেমেছে, বিএনপিকেও নিষিদ্ধ করা উচিত।লন্ডনে বসে তারেক জিয়ার নির্দেশে তারা দেশে আগুন দিচ্ছে। ওরা নাশকতা করছে। রেললাইন উপড়ে ফেলছে। ওরা মানুষ না। আমি নুর হোসেনকে একটু বেশি ভালোবাসি কারন ও দল প্রিয় মানুষ। আপনারা ওর ডাকে ছুটে এসেছেন। তাই আমি আশা করবো আমাদের নেত্রীর মনোনীত প্রার্থী সেলিম ওসমানকে ভোট দিয়ে পূণরায় মনোনীত করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা দপ্তর সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম উদ্দিন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.বি.এম আজহারুল ইসলাম সাধারণ সম্পাদক, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ, নূর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ আলমগীর হোসেন, আব্দুল হালিম, আকবর সওদাগর, মোঃ পারভেজ সওদাগর, মোঃ পরশ, নাজমুল, ফিরোজ, মোহাম্মদ অপু, আরব আলী, মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে নুর হোসেন সওদাগর বলেন, দীর্ঘ ৬ বছর জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সেবা করতে পেরেছি। দানবীর সেলিম ওসমান এমপি কোটি কোটি টাকা দিয়েছেন। সেই টাকা সড়ক, ড্রেন, স্কুল, মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছি। সেলিম ওসমান এমপি আমাদের আর্শীবাদ। তার কোন সন্ত্রাসী বাহিনী নাই। আগামী ৭ জানুয়ারী আবারো তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।

