তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

লাখো শহীদদের প্রতি নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবসে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (ঢাকা-২৫৫৮) নেতৃবৃন্দরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের চাষাঢ়াস্থ বিজয়স্তম্ভে পূষ্পার্ঘ্য অর্পন করে লাখো শহীদদের প্রতি এ গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে তারা মহান বিজয় দিবস উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালিও বের করে। র‌্যালিটি নিতাইগঞ্জ এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আলম বকুল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, আওলাদ খন্দকার প্রমূখ।

Related Articles

Back to top button