তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এ বছর ১ লক্ষ ৩০ হাজারের বেশী শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে – জাকির হোসেন

খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ম তলায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে প্রতি বছরের ন্যায় আসন্ন ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশব্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৪০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী প্রায় ২২১৪৮ শিশু ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১০৯৪৮২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ক্যাম্পেইন চলাকালীন সময়ে জনসাধারনের মাঝে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টিবার্তা প্রচার করা হবে। কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ভিটামিন ‘এ’ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একীভূত হয়ে বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করে থাকে।
টিকা কেন্দ্রে সরকারী, বেসরকারী সংস্থার কর্মীদের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য অফিস প্রধানদের অনুরোধ জানানো হয়েছে। জেলার সকল মসজিদের ইমামদের জুম্মার নামাজের খুৎবা পাঠের আগে ও অন্যান্য সময় মসজিদে আগত মুসল্লীদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর বিষয়ে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইতিমধ্যেই পত্র দ্বারা অবহিত করেছেন। এ ছাড়া জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই।

Related Articles

Back to top button