জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 শেরপুর প্রতিনিধি:
দেশ জুড়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও অগ্নিসংযোগের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ নভেম্বর) সন্ধ্যায় খড়িয়াকাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে লঙ্গরপাড়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন খড়িয়াকাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ খালেক। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ত্ব দেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  শেরপুর-৩ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতা এ.ডি.এম শহিদুল ইসলাম। খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাম মিয়া ও সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকার এবং সাবেক সাধারন সম্পাদক এমএন বদরুজ্জামান সবুজের সার্বিক ব্যবস্থাপনায় লঙ্গরপাড়া বাজারের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিএম শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলার মানুষ ওই অগ্নি সন্ত্রাসীদের চায়না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বিক্ষোভ মিশিলে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক লোক অংশ গ্রহণ করে।

Related Articles

Back to top button