তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লা ভূইগড়ে জামায়াতের উদ্যোগে মশা নিধন কার্যক্রম উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লা থানাধীন কুতুবপুর ভুইগর ১ নং ওয়ার্ডে ১৭ সেপ্টেম্বর বুধবার বাদ আসর ডেঙ্গু মশার উপদ্রব থেকে এলাকার মানুষের প্রয়োজনে নিজস্ব জামায়াতে ইসলামীর অর্থায়নে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনীত এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

এসময় মাওলানা আবদুল জব্বার তিনি এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। এলাকার সমস্যা সমূহ সাধারণ মানুষদের কাছে শোনেন এবং রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সহ প্রয়োজনীয় সকল বিষয়ে সমস্যার সমাধানে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের মজলিসে শূরা সদস্য মাহবুব আলম, জামায়াত নেতা হাবিবুর রহমান, এনায়েত হোসেন, সাইফুল ইসলাম পিরোজপুরী সহ শহর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button