তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জিনিয়াস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের প্রায় ৬ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের জিনিয়াস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের চারটি কেন্দ্রে ঘণ্টাব্যাপী এই পরীক্ষার আয়োজন করা হয়।

বৃত্তি প্রকল্পের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম বলেন, অদম্য মেধাবীদের নিয়ে এই বৃত্তি প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বিশ্ব যেন মেধাবীদের দ্বারা পরিচালিত হয় সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি।

বৃত্তি প্রকল্পের পরিচালক মোঃ ইসমাইল বলেন, ২০০৫ সাল থেকে এই বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রায় ৬ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই জিনিয়াস বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধাকে বিকাশ ঘটাতে পারে। সে লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।

নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জিনিয়াস বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষা নারায়ণগঞ্জে আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরেই এই বৃত্তি প্রকল্প চলমান রয়েছে। কিন্তু বিগত সরকার এটাকে বন্ধ করে দিয়েছিলো। আবারও নতুন করে এই বৃত্তি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এই বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত কয়েকটি বিভাগে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন। সেই সাথে এই বৃত্তি পরীক্ষায় প্রায় সকল শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন।

প্রসঙ্গত, ২০০৫ সালে প্রতিষ্ঠিত জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃত্তি কার্যক্রম ফাউন্ডেশনের অন্যতম প্রধান প্রকল্প, যার মাধ্যমে শত শত শিক্ষার্থী উপকৃত হয়েছে এবং হচ্ছে।

Related Articles

Back to top button