তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি-জামায়াত জোটের নাশকতা রোধে আজমেরী ওসমানের নেতৃত্বে মটর শোভাযাত্রা

খবর নারায়ণগঞ্জ.কম :
বিরোধী দলের ডাকা দেশব্যাপী ষষ্ঠ বারের মত হরতাল ও অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীতে গাড়ি বহর, মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির ডাকা ষষ্ঠ বারের মতো অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ মটর শোভাযাত্রা বের করা হয়।
মটর শোভাযাত্রাটি শহরের কলেজ রোড এলাকা থেকে বের হয়ে মুল সড়ক ধরে চাষাড়া মোড় হয়ে সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সানারপাড়, সাইনবোর্ড, ভূইঘর, জালকুড়ি, শিবু মার্কেট, কালির বাজার, ২নং রেল গেট, নিতাইগঞ্জ, ফতুল্লা প্রদক্ষিণ করে পূনরায় কলেজ রোড এলাকায় এসে শেষ হয়।
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াত জোটের নাশকতার বিরুদ্ধে আমরা রাজপথে রয়েছি। নির্বাচনের আগে পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আব্দুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button