পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
নয়াপাড়ায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বাদ এশা ১৭নং ওয়ার্ড নয়াপাড়া সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়ায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, হযরত আল্লামা মুফতি মোঃ গোলাম রাব্বানী কাশেমী।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু, নয়াপাড়া সমাজ উন্নয়ন সংসদ এর সভাপতি আলহাজ্ব মাঈনুদ্দীন আহাম্মদ, নয়াপাড়া সমাজ উন্নয়ন সংসদ এর সাধারণ সম্পাদক আরজ গুজার, মোহাম্মদ মুক্তার হোসেন, নয়াপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মাহবুব হােসেন সোহেল, বিশিষ্ট সমাজ সেবক মােঃ আরিফ (কনন্ট্রাক্টর), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ মােঃ গােলাম মাের্শেদ (জোটন), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মােঃ কাওসারুল হক সিদ্দিকী, মোঃ সুলতানুল আরেফীন পারভেজ, মােঃ শাহজাহান, মােঃ তাজাম্মেল হক তাতন, মােঃ বাদল মিয়া, মােঃ উজির আলী প্রমুখ।
মাহফিলটি পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ কুতুবউদ্দিন (এম.এফ), পরিচালক নূরে মদিনা গবেষণা কেন্দ্র নারায়ণগঞ্জ। সার্বিক সহযোগিতা করেন, আবু হানিফ তালুকদার হীরা, মোহাম্মদ মিনার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সুজন, মোহাম্মদ নেয়ামত, মোহাম্মদ খোকন, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ বাসেদ, মোহাম্মদ উজ্জ্বল, মোহাম্মদ জামান ও মোহাম্মদ রুবেল গং, মোহাম্মদ চঞ্চল ও মোহাম্মদ রমজান গং, মোহাম্মদ ইমন, মোহাম্মদ শাওন, মোহাম্মদ মুসাহিদুল্লাহ্।
