তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাসম্পাদকের পছন্দ
মরহুম ইদ্রিস আলী মেম্বার এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুর রাজ্জাক ইদুর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এর পিতা, বাংলাদেশ আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারি,,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বার এর ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি আব্দুর রাজ্জাক ইদুর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বাদ মাগরিব আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি আব্দুর রাজ্জাক ইদুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ওয়াসিম আব্দুল্লাহ, আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সহ-সভাপতি মোঃ হাবিব খন্দকার, সমাজসেবক মোঃ হারুন অর রশিদ, মোঃ নুরুল হক, মোঃ মনির হোসেন, দীলা ফকির, ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ডাঃ মোঃ আলমগীর হোসেন, আতিকুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহান রাব্বুল আলামীন যেনো মরহুম ইদ্রিস আলী মেম্বারকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন সেই প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন, জামিয়া লসিমিয়া এতিমখানা ও মাদ্রাসার ইমাম ও খতিব মাহমুদুল হাসান সিরাজী।


