জাতীয়তাজা খবররাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিশাল মিছিল নিয়ে পল্টনের শ্রমিক সমাবেশে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:
​মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশাল শোডাউন দিয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। শুক্রবার বিকেলে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে আয়োজিত এই মহাসমাবেশে বিশাল মিছিল নিয়ে তারা যোগদান করেন।

​দুপুরের পর থেকেই রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে পল্টন মোড়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় “শ্রমিক-জনতা ঐক্য গড়ো”, “মে দিবসের ডাক, সফল হোক সফল হোক” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা। রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন হয়ে মূল সমাবেশস্থলে গিয়ে পৌঁছায়।

​সমাবেশে যোগদানের পর রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন,আজকের এই মে দিবস কেবল উৎসবের দিন নয়, বরং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অঙ্গীকার করার দিন। রূপগঞ্জ উপজেলা ছাত্রদল সবসময় সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আছে এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে প্রস্তুত।

​পল্টন এলাকায় শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর ও প্রতিবাদী পরিবেশ তৈরি হয়। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান , এর নেতৃত্বে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য রুহুল আমিন , কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সহ সভাপতি মাসিদুর রহমান , ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম , অপু মিয়া , অয়ন হাসান , ফয়সাল মিয়া ,,মেহেদি ,উজ্জল ,রবিন ,সজিব বিন আলী সহ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button