তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে নিহত সালাউদ্দিন হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম:
ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের কাশিপুরে ঘাতক শাহ্ সিমেন্টের কাভার্ড ভ্যানে পিস্ট হয়ে নিহত সালাউদ্দিনের হত্যাকান্ডের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনও বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লার সর্বস্তরের জনগণ।
ফতুল্লা থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদারের সভাপতিত্বে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন – জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির, ফতুল্লা থানা কমিটির সহ সভাপতি মো. আব্দুল জব্বার,মো: আনোয়ার হোসেন,দপ্তর সম্পাদক আনোয়ারুল কবির, সদস্য শিশির খান, বাল্কহেড ট্রলার নৌপরিবহন শ্রমিক ইউনিয়ন কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, দরিচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বয়াতি প্রমুখ।
এছাড়া নিহত সালাউদ্দিনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বড় ভাই আলাউদ্দিন, মা মালেকা খাতুন, বোন মরিয়ম সহ অন্যান্য সদস্যরা।
এসময় বক্তারা বলেন- এ যাবতকালে শাহ্ সিমেন্টের অদক্ষ এবং লাইসেন্স বিহীন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সাংবাদিক সহ প্রায় ২ ডজন মানুষকে হত্যা করা হয়। দীর্ঘদিন এমন অবস্থা চলে এলেও শাহ্ সিমেন্ট কতৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। দীর্ঘ প্রায় ১ মাস অতিবাহিত হলেও নিহত পরিবারের সদস্যদের কোন খোঁজ খবর না নিয়ে তারা তাদের আটককৃত গাড়ি ছাড়িয়ে নেওয়ার পায়তারা করছে বলে তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা শাহ্ সিমেন্ট কতৃপক্ষকে আগামী ৩ দিনের মধ্যে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ না দিলে ফতুল্লা সড়কে শাহ সিমেন্টের সকল প্রকার গাড়ি চলাচল বন্ধের আল্টিমেটাম দেন।

Related Articles

Back to top button