তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন আর নেই

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপন (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার(২৩  সেপ্টেম্বর ) দুপুর আড়াইটায় ইন্তেকাল করেছেন।

পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে,  বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাষাড়া বালুরমাঠ এলাকার ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  • শনিবার রাত দশ টায় ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে  চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান।

খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃত্যুতে আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৬ মে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন খন্দকার লুৎফর রহমান স্বপন। সেই সঙ্গে দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন।

Related Articles

Back to top button