খুলনা বিভাগজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মনিরুজ্জামান সুমন: কুষ্টিয়ায় ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ রতন শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। গতকাল বিকালে শহরের চৌরহাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রতন বাবুবাজার এলাকার কাজেম শেখের ছেলে।
জানা যায়,কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব এ এইচ এম আব্দুর রকিব বিপিএএ,বিপিএম, পিপিএম (বার), ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব পলাশ কান্তিনাথ (ক্রাইম এন্ড অপস) এর দিকনির্দেশনায়  কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই সঞ্জীব ঘোষ,এ এসআই মেহেদী হাসান, এএসআই আলী টিটু সঙ্গীয় ফোর্স সহ কুষ্টিয়া জেলা শহরে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় চৌরহাস এলাকা থেকে মাদক ব্যবসায়ী রতনকে আটক করে,পরে তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী জানায়, মাদক বিরোধী অভিযানে একজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু  পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানায়,কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button