জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ পিস ইয়াবা সহ রফিকুল ইসলাম ওরফে রনি (৩৪)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি শেরপুর জেলা সদরের নাগপাড়া মহল্লার আবু বক্করের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুঁইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে নলকুড়া ইউনিয়নের পূর্ব রাংটিয়া বটতলী এলাকা থেকে ১৫ পিস ইয়াবা সহ রনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করে যে, সে ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


