তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

শামীম ওসমানের মহা সমাবেশে ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :

বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই শ্লোগানে বজ্র কন্ঠে আওয়াজ তুলে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের ডাকা  এক বিশাল মহা সমাবেশ অনুষ্ঠিত হয় ।

শনিবার ১৬ সেপ্টেম্বর বিকাল তিন টায় শহরের ২নং রেল গেইট এলাকায় বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এক বিশাল সমাবেশর আয়োজন করা হয়েছে।

উক্ত সমাবেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুম আহম্মেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, মোরগাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন বাবুল ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নান্নু সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাছাড়া সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মিছিলে অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button