জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১২ সেপ্টম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসময় তিনি শেরপুর জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তোলে ধরে বক্তব্য রাখেন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আলিফ উল্লাহ আহসান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.উমর ফারুক, তাঁতীহাটি ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুর রউফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এসময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(সার্বিক)  মোক্তাদিরুল আহমেদ, শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে শ্রীবরদী পৌরসভা ও সীমান্ত জনপদের পর্যটনের জন্য  সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শণ করেন।

Related Articles

Back to top button