লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে মহানগর বিএনপির শোক র্যালি
খবর নারায়ণগঞ্জ.কম:
লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নগরীতে কালো পতাকা হাতে নিয়ে শোক র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার ( ২০ জুলাই ) বিকেল ৪টায় নগরীর খানপুর থেকে এই শোক র্যালি শুরু করে মহানগর বিএনপি। শোক র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিআইটি বিএনপির পুরোনো পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় শোক র্যালিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, মাহমুদুর রহমান, বরকত উল্লাহ, শাখায়াত ইসলাম রানা, শাহিন আহমেদ, মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা সরকার আলম, শেখ সেলিম, চঞ্চল মাহমুদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, কলাগাছিয়া গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

