জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ

শেরপুর প্রতিনিধি :
মানবিক সহায়তার আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জুন) শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে ১৬ শত ৬২ জন উপকারভোগির মাঝে প্রায় ১৬ মেট্রিক টন চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান।
এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সচিব আক্তারুজ্জামান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য মাহফুজুল হক, দেলোয়ার হোসেন, মোকছেদ আলী, আবেদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button