ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টিটু
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু।
রবিবার (১৮ জুন) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি এ তথ্য জানান।
সেই সাথে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খবির আহমেদ, ইব্রাহিম চেঙ্গিস, ফারুক বিন ইউসুফ পাপ্পু, খন্দকার শাহ্ আলম।

নির্বাচনে জয়ী প্রার্থীরা ২০২৩-২০২৭ মেয়াদে ৪ বছর সংস্থাটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, মোস্তফা কাউছার ও কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন জাহাঙ্গীর আলম, মাহমুদা শরীফ, মোঃ আসলাম, মাহবুব হোসেন বিজন, ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, আরাফাত আহমেদ, এস.এম রানা, মোঃ সুমন ভূইয়া, মোঃ নুরুল ইসলাম ও রফিকুল হাসান রিপন।
কার্যকরী পরিষদ উপজেলা সদস্য হয়েছেন সিরাজ উদ্দিন রিপন, এস.এম আরিফ মিহির ও কার্যকরী পরিষদের মহিলা সদস্য আঞ্জুমান আরা আকসির ও রোকসানা খবির।
এসময় তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং খেলাধুলার উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১৭ মে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার একটি সভায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। জুন মাসের ১ তারিখ খসড়া ভোটার তালিকা, ২ তারিখ ভোটার তালিকার আপত্তি, ৩ তারিখ শুনানী করা হয়। ৪ তারিখ ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচন উপলক্ষে গত ৫ জুন মনোনয়ন ফরম বিতরণ ও ৬ জুন মনোনয়ন গ্রহন হরা হয়। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ জুন, সেদিন বিকেলেই করা হবে চূড়ান্ত। আর ১৭ জুন ভোট গ্রহণের কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেন প্রার্থীরা।

