তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের ৬ গ্রুপের সংঘর্ষে ৪ নেতা গুরুতর রক্তাক্ত জখম

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের ৬ গ্রুপের সংঘর্ষে ৪ নেতা গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া মারাত্মকভাবে আহত হন। এছাড়া আরও তিনজন গুরুতর জখম হন।

দলের একাধিক নেতাকর্মীরা জানান, বিএনপির পদযাত্রা কর্মসূচি বিকেলে খানপুর হাসপাতাল সড়ক এলাকা থেকে শুরু হওয়ার কথা ছিল। সেখানে দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে, প্রথম দফায় জোসেফ ও সাহেদ এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
দ্বীতীয় দফায় বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও আড়াইহাজার বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও হাতাহাতি হয়।

এসময় নজরুল ইসলাম আজাদ ও মাহমুদুর রহমান সুমন- দুজনেই উপস্থিত ছিলেন সেখানে।

এর মধ্যে আজাদপন্থী ও সুমনপন্থীদের মধ্যে বহু নেতাকর্মীকে সেখানে দেশিয় অস্ত্রশস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায়। পরে পদযাত্রা শুরু হলে দুই পক্ষের মধ্যকার উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
তৃতীয় দফায় মাসুকুর ইসলাম রাজীব ও মশিউর রহমান রনি গ্রুপের সাথ সংঘর্ষ হয়।
সেখানে জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া গুরুতর রক্তাক্ত জখম হলে, তাকে উদ্ধার করে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যায়।

Related Articles

Back to top button