জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে শ্রীশ্রী রক্ষাকালী ঠাঁকুরাণী মাতা মন্দিরের পুনঃনির্মাণ কাজ উদ্ভোধন

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীর কর্ণঝোড়া শ্রীশ্রী রক্ষাকালী ঠাঁকুরাণী মাতা মন্দিরের পুনঃনির্মাণ কাজ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে শ্রীশ্রী রক্ষাকালী ঠাঁকুরাণী মাতা মন্দিরের পুনঃনির্মাণ কাজ উদ্ভোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ও বিটিভি’র জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য। শ্রীশ্রী রক্ষাকালী ঠাঁকুরাণী মাতা মন্দির কমিটির সভাপতি বিপ্লব চন্দ্র বর্মনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী শান্ত রায়,  উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বীরেন্দ্র চন্দ্র বর্মন, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন প্রসাদ রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য, নব কুমার সাহা শম্ভু, দীপক মহন্ত, শ্রীশ্রী রক্ষাকালী ঠাঁকুরাণী মাতা মন্দির কমিটির সাধার সম্পাদক পরিতোষ চন্দ্র বর্মন, সিংগাবরুনা ইউপি সদস্য মো. সুমন মিয়া, আওয়ামীলীগ নেতা মোক্তারুজ্জামান মুক্তা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button