খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
মঙ্গলবার ৯ মে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তিনি পরিষদের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পাশাপাশি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন নবনির্বাচিত পরিষদের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।